Saturday, October 27, 2012

খিড়কীর সিঁড়ি

আমার সেই খিড়কীর সিঁড়ির বিকেলগুলো,
আর ছাদের পাঁচিল-ধারের সন্ধ্যেরা
এখনও জানেনা ,তাদের প্রয়োজন ফুরিয়েছে।
জানি সেই গোধূলি লগ্নে তুই 
হিসেবের কড়ি বুঝে নিবি, আমি তো তখন
নাম-ঠিকানা খুইয়ে তোর খুঁটে বাঁধা!
কখন যেন ইএমআই-এর মার্বেল মেঝে 
ধুলোমুঠি হয়ে গেল, আর ঠাঁই-নাড়া আমি
জানলাম, আমার কোনো ঠিকানা 
নেই, কখনও ছিল না।
খিড়কীর সিঁড়িটাও আমার নয় মোটেই, 
বিকেল আর সন্ধ্যেগুলো 
আসলে তোর একার।  


No comments:

Post a Comment