কতগুলো মিথ্যে গেঁথে সত্যি লেখা যায়?
ছোট ছোট স্বার্থ বুনে দেয় নিঃস্বার্থ ভালবাসা?
তোমার একাকিত্বের শব্দ আমার নিঃসঙ্গতা ছিঁড়ে
দেয়,
আমার স্পর্শকাতর আয়নায় পাঁচ শতাধিক বন্ধুর
হাতছানি।
বয়স বাড়বে সম্পর্কের, থিতু হবে, ধুলো জমবে,
হয়তো আমাদের কিছুই হবে না, অথবা এভাবেই
একলা দুজনে গল্প লিখব ভালবাসার...
'বয়স বাড়বে সম্পর্কের, থিতু হবে, ধুলো জমবে,
ReplyDeleteহয়তো আমাদের কিছুই হবে না..... ' ei kotha tay just atke gelam... sottie ii vishon touchy likhecho eta... keep it up... :)
thanks again :)
Delete